তিতাসে ব্যক্তিগত উদ্যোগে ৬’শ পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লার-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির নির্দেশে তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন ১ম স্বরসতী চরের দুই সহোদরের ব্যক্তি উদ্যোগে কর্মহীন ও অসহায় ৬’শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ১ম স্বরসতীর চর গ্রামের সুনামধন্য পরিবারের মোঃ মিজানুর রহমান ও ছোট ভাই ওমান প্রবাসী মোঃ মশিউর রহমান সুমন এর ব্যক্তিগত সহযোগিতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাতানী ইউনিয়নের প্রতিটি গ্রামের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে চাল,ডাল,আলু,পিয়াজ, তেল ,লবনসহ খাদ্য সামগ্রী বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী,সাধারণ সম্পাদক ও উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন ভূইয়া,সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মিজানুর রহমান বলেন, কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের নির্দেশ ও পরামর্শক্রমে আসহাদের মাঝে হাত বারিয়ে দিয়েছি, যতদিন করোনা ভাইরাসের মহামারি অবস্থা থাকবে যতটুকু পারি চেষ্টা করবো আমার পরিবারের পক্ষ থেকে অসহায়দের মাঝে সাহযেগিতা করার জন্য।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর