হেফাজত ইসলাম বাংলাদেশের প্রধান নেতা ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লাম আহমদ শফীকে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হয়েছে। তারপর থেকে তিনি রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী।
হেফাজত আমিরের ছেলে ও সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী জানান, তার বাবার শরীরিক অবস্থা আগের চেয়ে অনেকাংশেই ভাল। তবে উনার আরও কিছু পরীক্ষা নীরিক্ষা ও উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই ডাক্তারের পরামর্শেই দুপুর ১টার দিকে তাকে ঢাকা নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, ১১ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বার্তাবাজার/এসজে