কিশোরগঞ্জে নতুন করে আরও ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে করিমগঞ্জে এক চিকিৎসকসহ ২ জন, ভৈরবে ১ জনের দেহে করোনা ভাইরাসের কথা জানিয়েছে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান।।
এর আগে গতকাল (সোমাবার) কিশোরগঞ্জে নতুন করে ২ ডাক্তারসহ ৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
এখন পর্যন্ত জেলার করিমগঞ্জে ৮, কিশোরগঞ্জ সদর-২, পাকুন্দিয়ায়-২, হোসেনপুরে ১, ভৈরবে ৩, ইটনায় ২ জন মোট ১৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করিমগঞ্জে একজন মারা গেছেন।
বার্তা বাজার/এস.আর