রাখাইন রাজ্যে গোলাবর্ষণে ৮ জনের প্রাণহানি

চলমান করোনা পরিস্থিতিতেও থেমে থাকেনি মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা। রাজ্যটির একটি গ্রামে দূর থেকে দুর্বৃত্তদের ছোঁড়া বিস্ফোরকে মারা গেছে ৮ জন। সোমবার (১৩ এপ্রিল) ঘটা এই হামলা কারা করতে পারে এ ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

মিয়ানমারের সেনাবাহিনীর দাবী, তাদের কাছে কোনো ধরনের হামলার কোনো তথ্য নেই। একই সঙ্গে ওই হামলায় তাদের বাহিনী জড়িত ছিল এমন অভিযোগও তারা উড়িয়ে দিয়েছে।

পোনাগিয়ানের কিয়াক সেইক নামের এই গ্রামটিতে গোলাবর্ষণের বিষয়ে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন এক সরকারি মুখপাত্র।

উল্লেখ্য, মিত্যানমারের এই রাজ্যটিতে এর আগেও বহুবার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেনা মুখপাত্র জেনারেল টুন টুন নি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, রাখাইনের উত্তরাঞ্চলে সংঘর্ষ চলছে তবে কোনো গ্রামে গোলাবর্ষণের ঘটনা ঘটেনি।

২০১৭ সালের আগস্টে রাখাইনের বেশ কিছু পুলিশ ও সেনা পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের নামে সেখানে নির্বিচারে রোহিঙ্গাদের বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়। রোহিঙ্গা গোষ্ঠীদের মাঝে কমপক্ষে ১৫ লাখ প্রাণ রক্ষা করতে রাজ্য ছাড়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর