গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ২০৯ জন। গত ১ দিনে মারা গেছে ৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ১০১২ জন এবং ৪৬ প্রাণহানি হয়েছে জনের। নতুন করে কেউই সুস্থ হয়নি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে কেউ সুস্থ হয়নি। আগের ৪৩ জনই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। এর আগেও গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৫ দিনে কেউই সুস্থ হয়নি।
বার্তাবাজার/এসজে