প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ক্ষতিগ্রস্থ্য অসহায় মানুষদের মাঝে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুরের উদ্দ্যোগে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুরের আয়োজনে সংগঠনের সদস্যসহ শহরের বিভিন্ন এলাকার অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ কার্য্যক্রমে উদ্ভোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ডিবিসি টিভির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির দিনাজপুর প্রতিনিধি সালাহ উদ্দিন।আহম্মেদ, এশিয়ান টিভির দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, মাইটিভির প্রতিনিধি মুকুল চট্টোপ্যাধায়, আমাদের সময় প্রতিনিধি রতন সিং, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপিত জিন্নাত হোসেন, টিসিএ‘র দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মনজিদ আলম, শিমুল, সহ:সা:সম্পাদক আরমান হোসেন, মামুনুর রশিদ মামুন, সাব্বির হোসেনসহ অন্যান্য সদস্যরা।
বার্তা বাজার/এম.সি