১০ টাকা কেজির বিপুল পরিমাণ চালসহ বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। ১৮০০ কেজি চালের ৫৫টি বস্তা ও ওই চালের দুই ক্রেতাকেও আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে।
আটককৃরা হলো, ওই চালের ডিলার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রদীপ দত্ত, বাকাই বাজারের চাল ব্যবসায়ী পঙ্কজ সাহা ও ভ্যান চালক শঙ্কর পাল
গৌরনদী থানার উপ-পরিদর্শকাব্দুল হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী পঙ্কজ সাহার দোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এর মধ্যে ৪০টি বস্তা ৩০ কেজি ওজনের এবং ১৫টি বস্তা ৪০ কেজি ওজনের। বস্তায় মোট চাল আছে ১৮শ’ কেজি। ডিলার প্রদীপ দত্ত ও চাল ক্রেতা পঙ্কজ সাহাকে। আটক করা হয় ভ্যান চালককেও। তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী জানান, প্রদীপ দত্ত তার কমিটির সহ-সভাপতি। তাকে বহিস্কার করা হবে।
গৌরনদী উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার জানান, ১০ টাকায় চাল বিক্রির জন্য সরকারি ঘোষণার পরপরই ৯৫৩ জনের জন্য বাকাল বাজারের প্রদীপ দত্তকে এবং ৯৫২ জনের জন্য ভূরঘাটা বাজারের ফরিদ বেপারীকে ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।
বার্তাবাজার/এসজে