রাজধানীর ২০ হোটেলে থাকবেন করোনা যোদ্ধা ডাক্তার-নার্সরা

করোনা পরিস্থিতিতে চিকিৎসাসেবা দিয়ে যাওয়া ডাক্তার নার্সদের থাকার জন্য রাজধানীর ২০টি হোটেলের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

রাজধানীর ২০টি হোটেলের মাঝে রয়েছে,প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা রিজিন্সী, লা মিরিডিয়ান, রাজমনি ঈঁশা খা, হোটেল ৭১ ইত্যাদি।

হোটেলগুলোতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মহানগর জেনারেল হাসপাতাল এবং কমলাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা থাকবেন বলে জনানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর