রাজশাহী লকডাউন ঘোষণা

রাজশাহীতে মরণঘাতী করোনাভাইরাসে পরপর দুইজন আক্রান্ত হওয়ার পর রাজশাহী লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মো. হামিদুল হক এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় পরপর দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

সূত্রে জানা যায়, হঠাৎ করেই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানুষ বিভিন্ন উপায়ে রাজশাহীতে প্রবেশ করছেন। উদ্ভূত পরিস্থিতিতে জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্যবিভাগের পরামর্শক্রমে রাজশাহীকে লকডাউন ঘোষণা করা হলো।

মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে রাজশাহী জেলা লকডাউন ঘোষণা করা হলো। এর আওতায় রাজশাহী জেলার প্রবেশদ্বার বন্ধ থাকবে। কেউ একান্ত জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না। এমনকি জেলায় প্রবেশ ও বাইরে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর