সারা বিশ্বেই মহামারি আকার ধারণ করছে প্রাণঘাতী করোনা। তবে বিশ্বের স্কল দেশের চেয়ে যুক্তরাষ্ট্রই ভাইরাসটিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। এর মাঝেই আরেক খারাপ সময় তাদের জন্য উপস্থিত হলো। রোববার (১২ এপ্রিল) রাত থেকে সোমবার (১৩ এপ্রিল) ভোর পর্যন্ত দেশটির ৮টি অঙ্গরাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ টর্নেডো। এতে এই পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৩ জন।
দেশটির আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য মতে সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতবেদনে জানায়, টেক্সাস থেকে ক্যারোলিনার ১২০০ মাইল বিস্তৃত এলাকা জুড়ে
মোট ৪০টি টর্নেডো ১০০ মাইল গতিতে আঘাত হেনেছে।
মিসিসিপিতে ১১ জন ও দক্ষিণ ক্যারোলিনাতে ৯ জন, দিকে জর্জিয়ায় ৮ জন, মুরা কাউন্টিতে পাঁচজনের মৃত্যুর খবর প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, বিদ্যুতের লাইন, বিলবোর্ড ও গাড়ি উপড়ে পড়তে দেখা গেছে বিভিন্ন এলাকায়।
বার্তাবাজার/এসজে