বেনাপোলে ৯শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন তালশাড়ী, দিঘীরপাড় ও গাজীপুর গ্রামের ৯শত কর্মহীন, অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দিন গাজী।

মঙ্গলবার(১৪ ই এপ্রিল)সকালে তিনটি গ্রামে মোট ৯শত অসহায়-দুস্থ,কর্মহীন মানুষের হাতে ১০ দিনের খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,পৌর আঃলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,গাজীপুর ওয়ার্ড আঃলীগের সভাপতি মজনুর রহমান,আঃলীগ নেতা আলী কদর সাগর ও ৫নং ওয়ার্ড আঃলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর