ফরিদপুরের সালথায় ট্রলির ধাক্কায় তাওহিদ ফকির (১৬) নামে এক এসএসসি ফলপ্রার্থী পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার বড়খারদিয়া গ্রামের বলতলা মোড়ের শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিবের বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। তাওহিদ উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বাবলু ফকিরের ছেলে। সে ২০২০ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। তবে পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি।
স্থানীয়রা জানান, তাওহিদ ফকির সড়কের সঠিক পাশ দিয়ে যাচ্ছিল। কিন্তু ট্রলি গাড়ীর চালক নিয়ম অমান্য করে উল্টো পথে দ্রুত গতীতে এসে তাওহিদকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাওহিদের মৃত্যু হয়।
ট্রলি গাড়ীটি এলাকাবাসী আটক করেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য ফিরোজ খাঁন। তবে ট্রলির চালক পালিয়ে গেছে। চালকের নাম জানা সম্ভব হয়নি।
বার্তা বাজার/এম.সি