করােনা ভাইরাস সংক্রমণ প্রতিরােধে সরকারি নির্দেশনা অমান্য করে পঞ্চগড় শহরে দােকান খােলা রাখার দায়ে ১০ জন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৪এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মােঃ আমিনুল ইসলাম। সরকারি নির্দেশনা অমান্য করে দােকান খােলা রাখার দায়ে ১০ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের উদ্দােমী ২৯ বি ক্যাপ্টেন গালিব ও পঞ্চগড় সদর থানার এস আই দ্বীন মােহাম্মদ সহ সেনাবাহিনী ও পুলিশের টহল দল উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মােঃ আমিনুল ইসলাম জানান,সরকারি নির্দেশনা অমান্য করে পঞ্চগড় শহরে দােকান খােলা রাখা দায়ে তাদরকে জরিমানা করা হয়।
বার্তা বাজার/এম.সি