ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৯, আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

মরণঘাতী করোনাভাইরাসে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪১ জনে। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। শুধু গত ২৪ ঘণ্টাতেই এদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২১১ জনের শরীরে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের জীবাণু।

যেসব রাজ্যগুলো এখন পর্যন্ত করোনার আক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেগুলো হল মহারাষ্ট্র (২৩৩৪), দিল্লি (১৫১০), তামিলনাড়ু (১১৭৩), রাজস্থান (৮৭৩) এবং মধ্যপ্রদেশ (৬০৪)।

এরই পরিপ্রেক্ষিতে আগামী ১৩ মে পর্যন্ত লকডাউন সময়সীমা বাড়ালো ভারত। শুধু তাই নয় আগামী এক সপ্তাহ ২০ এপ্রিল পর্যন্ত লকডাউনকে কে আরও কঠোর ভাবে পালনের নির্দেশনাও দেয়া হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনকে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ তথ্য জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর