আগামী ৩ মে পর্যন্ত ভারতে লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দেয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। তাছাড়া নিম্ন আয়ের মানুষদের জীবিকার কথা ভেবে দেশ্তির কিছু রাজ্যে আগামী ২০ এপ্রিলের পর থেকে লকডাউন কিছুটা শিথিল হতে পারে বলেও তিনি জানান।
জাতির উদ্দেশ্যে দেওয়া ওই ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘সবার সাথে পরামর্শ করেই আমরা লকডাউন বাড়ানোর সিদ্ধান্তে উপনিত হয়েছি। লকডাউন মানা হচ্ছে কিনা সেটা গভীর ভাবে পর্যবেক্ষণ করে আমরা ২০ এপ্রিলের পর কিছুটা শিথিলের কথা ভেবে দেখবো’।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৩৩৯ জন।
বার্তাবাজার/এসজে