দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে যারা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পটুয়াখালীতে প্রবেশ করবে তাদের জন্য ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাটে এমভি এ আর খান লঞ্চে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব ব্যক্তি এই জেলায় প্রবেশ করবে তাদেরকে এই লঞ্চে ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এমভি এ আর খান লঞ্চে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে একজন চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বার্তাবাজার/এমকে