হাসপাতালে লক্ষ লক্ষ রোগীর চিকিৎসা কোনো দেশই দিতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা কোনো দেশই দিতে পারেনা তাই ঘরে অবস্থান করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

সোমবার (১৩ এপ্রিল) এক অনলিয়ান ব্রিফিংয়ে তিনি বলেন, সবার জানার কথা ইতোমধ্যে ভাইরাসটি সামাজিক পর্যায়ে ছড়ীয়ে গেছীমন সময় বাইরে ঘোরাফেরা করলেই আক্রান্ত হওয়ার ঝূঁকি আছে। সবাইকে তাই নিরাপত্তার কথা ভেবে হলেও সচেতন থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা আমাদের হাসপাতাল মজবুত করছি। কিন্তু সবাইকে বুঝতে হবে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা দেয়ার ক্ষমতা কোনো দেশেরই নাই। এই ভাইরাস মোকাবিলার মূল অস্ত্র ঘরে থাকা। আমাদেরকে ঘরে থাকতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর