সিঙ্গাপুরে গত ২৪ ঘন্টায় ২০৯ বাংলাদেশি করোনা রোগী শনাক্ত

মহামারি করোনাভাইরাসে সিঙ্গাপুরে গত ২৪ ঘন্টায় ২০৯ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১৩ এপ্রিল) করোনা সংক্রান্ত নিয়মিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়েছে, ৩৮৬ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়, এটাই এখন পর্যন্ত একদিনে সিঙ্গাপুরে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার খবর। আর আতঙ্কের বিষয় হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ২০৯ জন, যা অন্য দিনের তুলনায় সর্বোচ্চ। এখন পর্যন্ত সিঙ্গাপুরে ৮৭৮ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯১৮ জন, চিকিৎসারত অবস্থায় হাসপাতালের ভর্তি রয়েছেন ১ হাজার ১৫৮ জন। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ২৯ জন, সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮৬ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর