মুন্সীগঞ্জের এক মহিলাসহ আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১৮। মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সাংবাদিকদের মঙ্গলবার সকালে আসা রিপোর্ট অনুযায়ী মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১, গজারিয়া উপজেলায় ২ এবং সিরাজদিখান উপজেলায় ১ জন রয়েছেন। সিরাজদিখানের আবরিপাড়ায় এক যুবক (২৭) আক্রান্ত হয়েছেন। এর আগে তার মাও আক্রান্ত হয়েছিল। এছাড়া গজারিয়ার চর বাউশিয়ার এক গৃহিনী (৫৫), গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফর্মাসিস্ট (৫৪) ও মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের ভ্যান গাড়িতে তরকারি বিক্রেতা (৬০)। শহরের মানিকপুরের এই বৃদ্ধকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া গজারিয়ার দু’জনকেও ঢাকায় পাঠানো হচ্ছে। আক্রান্তদের বাড়িঘর এবং সংস্পর্শে আশা সকলের বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউনের কাজ চলছে। মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে এই তথ্য প্রেরণ করা হয়।
সিভিল সার্জন আরও জানান, রবিবার সংগ্রহ করা ২৩ জনের রিপোর্ট থেকে এই চার জনের পজেটিভ এসেছে। এপর্যন্ত ১২৮ জনের নমুনা পরীক্ষায় জেলায় ১৮ জন শনাক্ত হলো।
মুন্সীগঞ্জে জেলায় করোনা শনাক্ত হলো ১৮ জনের, তবে নারায়ণগঞ্জের মৃত ব্যক্তির (মুন্সীগঞ্জের মান্দ্রায় দাফন করতে নিয়ে আসা) নমুনা যেহেতু মুন্সীগঞ্জ থেকে পাঠানো হয়েছিল, তাই মুন্সীগঞ্জের সাথে এটি গননা করা হচ্ছে। সোমবার পর্যন্ত নমুনা সংগ্রহ কবরা হয়েছে ১৪৭ জনের। বাকী ১৯ জনের নমুনা আজ মঙ্গলবার আইইডিসিআর মুন্সীগঞ্জ থেকে নিয়ে গেছে।
বার্তা বাজার/এম.সি