চাল চুরি করায় ছাত্রলীগ নেতাকে এক মাসের কারাদণ্ড

বান্দরবানে কালো বাজারে চাল বিক্রির দায়ে ডিলারসহ ২ জনকে কারাদণ্ড এবং ২৮৭ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, সোমবার দুপুরে রুমা উপজেলা বাজারের শাহনেওয়াজ স্টোরে মো. শাহনেওয়াজ এর মুদির দোকানে খাদ্য অধিদপ্তরের সিলমহর কৃত ৬ বস্তা ২৮৭ কেজি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দরের চাল পাওয়া যায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজিবকে দন্ডবিধি আইনের ১৮৮ ধারা অনুযায়ী এক মাসের কারাদণ্ড ও দোকানদার শাহনেওয়াজকে ১০ দিনের দণ্ডবিধি আইনে কারাদণ্ড দেওয়া হয়।

এই ব্যাপারে রুমা থানার অফিচার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী জানান, আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে৷ উল্লেখ্য যে, ডিলার শিপের মালিক রাজিব শিকদার (২৬) রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর