এবার পাকিস্তানী ক্রিকেটার মারা গেল করোনায়

প্রথমবারের মত মহামারি করোনা তীব্র আঘাত হানলো বিশ্ব ক্রিকেটাঙ্গনে। পাকিস্তানের সাবেক এক ক্রিকেটার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

দেশটির সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ গতকাল সোমবার (১৩ এপ্রিল) পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান জাফর সরফরাজ পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আখতার সরফরাজের আপ্ন বড় ভাই। জাফর সরফরাজ ঘরোয়া ক্রিকেটে বেশ নামকরা একটা নাম। অবশ্য তার কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হয়নি। ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত ঘরোয়া ক্যারিয়ারে খেলেছেন ১৫টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ।

প্রথম শ্রেণির ক্রিকেটে্র জার্সি গায়ে ১৫ ম্যাচে ২৫ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৬১৬ রান, অর্ধশতক করেছেন ৪টি। ১৯৯৪ সালে মাত্র ৩৫ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেন সরফরাজ। পরে শুরু করেন পেশাদার ক্রিকেট কোচিং।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর