ইতালিতে আশার আলো: ১ দিনে সুস্থ ১২২৪

ইতালিতে আশার আলো দেখছেন সে দেশের মানুষজন। শেষ ২৪ ঘন্টায় দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২৪ জন রোগী। এই নিয়ে ৩৫ হাজার ৪৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সোমবার (১৩ এপ্রিল) ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য প্রকাস করেন।

অ্যাঞ্জেলো বোরেল্লি বলেন, সর্বশেষ ২৪ ঘন্টায় ইতালিতে করোনা ভাইরাসে মারা গেছেন ৫৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৩ জন। এই পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৪৬৫ জন। আক্রান্ত হয়েছে এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন।

বোরেল্লি আরও বলেন, ‘ইতালিতে করোনার প্রভাব কমতে শুরু করেছে। আশা করি খুব দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো।’

করোনা সংক্রমণ রোধ করতে ইতালিতে ফের বাড়ানো হয়েছে লকডাউনের সময়। ১৩ এপ্রিল লকডাউনের সময় শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী ৩ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এর আগেই কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর