করোনা আতংকে সারা বিশ্বেই লকডাউন। পৃথিবী নামের গ্রহটা যেন প্রাণহীন উপাত্যকা। লকডাউন চলাকালীন যে সব বিষয় মেনে চলতে হবে তা আগেই ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের সুরক্ষার কথা চিন্তা করে প্রতিটা দেশকেই কাজ করার পরামর্শ দিয়েছে। ইতোমধ্যে ইতালি ও স্পেন করোনার দুইটি হটস্পটে লকডাউন কিছুটা শিথিল করেছে। এদিকে প্রায় তিন সপ্তাহ ধরে চালু করা লকডাউন গেল সোমাবার আংশিক শিথিল করেছে নিউজিল্যান্ড।
এ বিষয়ে সংস্থাটি বলছে, মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সব দেশের লকডাউন তোলার দরকার ছিলো। সংস্থাটির মহাপরিচালক বলছেন, করোনা যত দ্রুত ছড়ায় ঠিক তার বিপরীত কম সময়ে শরীর থেকে বিদায় নেয়।
যখন কোন দেশ লকডাউন উঠাবে সেক্ষেত্রে বিধিনিষেধ প্রত্যাহার করার ক্ষেত্রে ছয়টি বিষয় মেনে চলার কথা বলছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
সেগুলো হলো-
> রোগের প্রার্দুভাব কমে আসবে তখন লকডাউন তোলা।
>ভাইরাসটি ছড়ানো বন্ধ হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া।
>স্বাস্থ্য সিস্টেমগুলিতে নতুন কেসগুলি দ্রুত সনাক্ত, পরীক্ষা, বিচ্ছিন্ন এবং চিকিত্সা করার পাশাপাশি ঘনিষ্ঠ যোগাযোগগুলির সন্ধান করার ক্ষমতা থাকতে হবে।
> প্রতিরোধমূলক ব্যবস্থা কর্মক্ষেত্র, স্কুল এবং দোকানগুলোতে স্থাপন করা।
> আমদানি ঝুঁকি ব্যবস্থাপনা করা।
> সম্প্রদায় শিক্ষিত হবে এবং নতুন আদর্শের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
বার্তাবাজার/এসজে