প্রাণঘাতী করোনায় সারাবিশ্বে মৃত্যু ১ লাখ ১৯ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্বে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায সোয়া ১৯ লাখ।

২৪ ঘণ্টার হিসেবে ধীরে হলেও কমে আসছে মৃত্যু আর নতুনভাবে সংক্রমণের হার। একদিনে বিশ্বে প্রাণঘাতী মহামারিতে মারা গেছেন প্রায় সাড়ে ৫ হাজারের মতো মানুষ। নতুনভাবে সাড়ে ৭১ হাজার মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি।

এরমাঝে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন দেড় হাজারের অধিক মার্কিনী; আক্রান্ত ২৬ হাজারের বেশি। ইউরোপের তিন দেশ ইতালি-স্পেন-ফ্রান্সেও ধীরে ধীরে কমছে প্রাণহানি, দেশগুলোয় একদিনে মারা গেছেন ১৬শ’র বেশি মানুষ।

এদিকে, ব্রিটেনে সংখ্যাটি ৭ শতাধিক। ইউরোপের নতুন হটস্পট হিসেবে বিবেচনা করা হচ্ছে যুক্তরাজ্যকে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর