সিরাজদিখানে মায়ের পর ছেলে করোনায় আক্রান্ত, মোট ৩ জন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত হওয়া ৭০ বছরের নারীর ছেলের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড.বদিউজ্জামান জানান, ১১ এপ্রিল সংগ্রহ করে ১২ তারিখে পাঠানো নমুনা থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের আরো একজনের পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ বয়স ২২ বছর। তিনি সিরাজদিখানের প্রথম আক্রান্ত নারীর ছেলে। এই নিয়ে সিরাজদিখান উপজেলায় একজন নারীসহ করোনায় সংক্রমণ হলো ৩ জনের।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশফিকুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, কোভিড-১৯ আক্রান্ত এই রোগী এবং প্রথম আক্রান্ত হওয়া তার মা দুজনেই সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ভর্তি আছেন এবং দুজনেই সুস্থ্য আছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর