আজ পহেলা বৈশাখ। কথা ছিল রমনার বটমূলে গান হবে। পান্তা ইলিশে খাওয়া হবে। শাড়ী আর পাঞ্জাবীতে উৎসবের আমেজ থাকবে । কিন্তু এক মহামারী এসে সব থামিয়ে দিল। রাস্তায় মানুষ নেই। মঙ্গল শোভাযাত্রা নেই। নেই উৎসবের কোনো ছিটেফোঁটা। বরং মানুষের মনে শুধু ভয় এসে জায়গা নিয়েছে।
আল্পনায় আঁকা যে রাজপথে সকল বয়সের মানুষের ছুটাছুটি হতো। প্রাণ খোলে হাসি ভেসে আসতো। মাঝে মাঝে শোনা যেত বাশির মধুর সুর। আজ সেই রাজপথেও সুর বাজছে, তবে সেটা হাহাকারের করুণ সুর। বিরান রাজপথ কাঁদছে মানুষের পদাঘাত নেয়ার জন্য। এত মৌন আর উৎকণ্ঠ শহর কিংবা উৎকণ্ঠ শহর হয়তো কেউ দেখেনি এর আগে।
তবুও মানুষের মনে প্রাণে নববর্ষ। বাঙালির সংস্কৃতিতো আর ফেলনা বস্তু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দূরে থেকেও সবাই সবার কাছে। ক্ষুদে বার্তা দিয়ে একে অপরকে জানাচ্ছে শুভেচ্ছা। প্রিয়জনদের নিয়ে গ্রুপে ভিডিও কলে আড্ডা দিচ্ছে প্রাণ খোলে।
বাঙালি কখনও হেরে যাওয়ার জাতি নয়। করোনা শেষে সবাই আবার উৎসবের মিছিলে যোগ দিবে। সবাই ভালু থাকুক এটাই হোক বাংলা ১৪২৭ এর কামনা।
বার্তাবাজার/এসজে