নীলফামারীতে করোনায় আক্রান্ত কলেজছাত্র, ৭ বাড়ি লকডাউন

নীলফামারীতে এক কলেজছাত্রের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকার সাতটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত এক সপ্তাহ আগে নীলফামারী সরকারি কলেজের ওই শিক্ষার্থী নিজ বাড়িতে জ্বর ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। ৮ এপ্রিল ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ।

এরপর সুস্থ বোধ করায় ওই দিনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রংপুর মেডিকেল কলেজ থেকে সোমবার বিকেলে রির্পোট আসলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন বলেন, সংক্রমণ রোধে ওই ছাত্রের গ্রামের সাতটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর