লকডাউনের সুযোগে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৪

লকডাউনে মানুষজন কম তাই নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাজারের ব্যবসায়ীদের মারপিট করে মালামাল ও টাকা লুট করার সময় ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাট বাজারে।

ঘটনার সাথে জরিত থাকায় যে ৪ যুবক আটক হয়েছেন তারা হলো- বালিয়াডাঙ্গী উপজেলা শহরের রাহাত (১৯), সুমন (২৮), গ্রিনলাইনপাড়ার আবু সালেক (২৪) ও গোয়ালগারী গ্রামের সবুর (২২)

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান জানান, জেলা প্রশাসন ঘোষিত লকডাউনের কারণে বিকাল ৫ টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করার কথা। বিলা তিনটার দিকে ৬/৭টি মোটরসাইকেলে চড়ে একদল যুবক স্থানীয় লাহিড়ী হাট বাজারে প্রবেশ করে নিজেদেরকে ডিবি পুলিশের লোক বলে দাবি করে। ব্যবসাইয়ীদের দোকান বন্ধ করার নির্দেশ দিলে তারা ঘোষিত সময়ের পূর্বে দোকান বন্ধ করবে না বলে জানায়। তখন ঐ যুবকেরা লাঠিসোটা দিয়ে বাজারের দোকানিদেরকে মারধোর শুরু করলে স্কল ব্যবসায়ি পালিয়ে যায়। তখন যুবকেরা দোকানের ক্যাশ লুটপাট শুরু করে।

কিছুক্ষনের মধ্যেই ব্যবসায়ীরা ফিরে এসে রাহাত, সুমন, আবু সালেক ও সবুজ মিঞাকে আটক করে পুলিশে খবর দেয়। তখন ঘটনাস্থলে শত শত স্থানীয় লোক জড়ো হতে শুরু করে। পরে পুলিশ সেখানে গিয়ে ৪ যুবককে থানায় আনার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন বলেন, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি ডিবি পুলিশ পরিচয়ে ১০ থেকে ১৪ জন যুবক ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করে দোকান বন্ধ করার জন্য। এতে ব্যবসায়ীরা রাজি না হলে ওই যুবকরা ব্যবসায়ীদের মারপিট করে টাকা লুট করে পালানোর সময় স্থানীয় লোকজন চারজনকে আটক করে পুলিশে দেয়। আটক যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর