বরিশালের তিন উপজেলায় ডাক্তার ও নার্স ও স্বাস্থ্য কর্মীসহ মোট ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে বরিশাল জেলায় ২ দিনে মোট ৭ জন করোনা আক্রান্ত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।
সোমবার আক্রান্ত হওয়া ৫ জনের মধ্যে জেলার আগৈলঝাড়া উপজেলায় একজন চিকিৎসক, বাবুগঞ্জে একজন রোগী ও এক জন নার্স ও এক জন স্বাস্থ্যকর্মী এবং গৌরনদীতে একজন নারী রোগী রয়েছেন।
বার্তাবাজার/এমকে