মহামারি আকার ধারণ করা কড়না ভাইরাস সারা বিশ্বকে কার্যত অন্ধকার করে দিয়েছে। চল হয়ে গেছে মানব জীবন। এরই মাঝে ঢাকা থেকে নিজ দেশে ফিরে গেলো আরও ৩২৮ মার্কিন নাগরিক।
৩২৮ জনের ওই দলে ১৭ জন শিশুও ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ সোহেল।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৯ মিনেটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।
ইতোপূর্বে ২ ধাপে আরও ৫৯১ জন মার্কিনি নিজ দেশে ফিরে গেছেন। সারা বিশ্বের বেশিরভাগ দেশেই এখন ফ্লাইট বন্ধ থাকায় যে সব দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে তাদেরকে করতে হচ্ছে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা।
বার্তাবাজার/এসজে