মহামারি করোনা ভাইরাসের শিকার হয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন চিকিৎসক। সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।
এই দুই চিকিৎসকসহ গফরগাঁও উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
সিভিল সার্জন জানান, সোমবার (১৩ এপ্রিল) ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট ৯৪ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসলপাতালের পিসিআর ল্যাবে পরিক্ষা করা হয়। এতে গফরগাঁও উপজেলায় দু’জন চিকিৎসকসহ জামালপুরের তিনজন, নেত্রকোনায় একজন ও শেরপুরে একজন রোগী শনাক্ত হয়।
বার্তাবাজার/এসজে