দুনিয়াজুড়ে ভয়ঙ্কর আকার ধারন করেছে করোনাভাইরাস। এই মহামারীতে গোটা বিশ্বে এখনও পর্য্নত আক্রান্ত হয়েছেন ১৮,৮৯,০৬২ জন। মৃত্যু হয়েছে ১,১৭,৫৯৪ জনের। সুস্থ হয়েছেন ৪,৩৮,১৭৬ জন। ভারতে মৃত্যুর সংখ্যা ৩০৮ জন। এরকম এক অবস্থায় চরম সতর্কবার্তা দিল ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন(WHO)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, সোয়াইন ফ্লু যাকে আমরা N1H1 ভাইরাস বলে জানি, তার থেকেও ১০ গুন প্রাণঘাতী এই করোনাভাইরাস। ২০০৯ সালে গোটা বিশ্বেই মহামারীর আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন দেশে করোনা মোকাবিলায় যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা তুলতে হবে ধীরে ধীরে।
জেনেভা থেকে সংস্থার প্রধান টেড্রোস আধারনাম এক বিবৃতিতে জানিয়েছেন, সবাই এখন জানি কোভিড-১৯ খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। আর এই ভাইরাস সোয়াইন ফ্লুর থেকে ১০ গুন বেশি প্রাণঘাতী।
বার্তাবাজার/কে.জে.পি