করোনা ভাইরাসের ভুয়া অ্যাপ দিয়ে হ্যাকিং

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সময় থেকেই অনলাইনজুড়ে হ্যাকাররা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচয় ব্যবহার করে আসছে।‘করোনাভাইরাস অ্যাপ’ নামে নানা ক্ষতিকর অ্যাপ ছেড়েছে সাইবার দুর্বৃত্তরা। তাই স্মার্টফোনে করোনাভাইরাস সংক্রান্ত অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ইসরাইলভিত্তিক সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান চেক পয়েন্ট এ জাতীয় বেশ কিছু ক্ষতিকর প্রোগ্রাম শনাক্ত করেছে।

চেক পয়েন্টের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অ্যান্ড্রয়েড ফোনের নিয়ন্ত্রণ হাতিয়ে নেয়ার লক্ষ্যে মূলত ক্ষতিকর প্রোগ্রাম তৈরি করেছে তারা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ে মানুষের নানা উদ্বেগ থাকায় তারা অনলাইনে বিভিন্ন তথ্য খুঁজছেন। একবার যদি আপনার স্মার্টফোনে এসব ক্ষতিকর প্রোগ্রাম ইনস্টল করে ফেলেন, তবে দূরে থেকেই সাইবার দুর্বৃত্তরা ফোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে।

এতে ব্যবহারকারীর ক্ষতির সম্মুখীন হবেন। ফোনকল, এসএমএস, ক্যালেন্ডার, ফাইল, কন্টাক্ট, মাইক্রোফোন, ক্যামেরার নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার অজান্তেই স্মার্টফোনে নানা কাজ করতে পারবেন তারা।

ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে এই ধরনের একাধিক অ্যাপ সামনে এসেছে। করোনাভাইরাসের নাম ব্যবহার করে সহানুভুতির মাধ্যমে গ্রাহককে এই অ্যাপ ইন্সটল করাচ্ছে হ্যাকাররা।

এক বিবৃতিতে চেক পয়েন্ট জানিয়েছে, ‘মেটাসপ্লইট ব্যবহার করে এই আপ্লিকেশনগুলো তৈরি হয়েছে। এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে হ্যাকিং সহজ হয়। কম্পিউটারের সাধারণ জ্ঞান থেকে যে কোন ব্যক্তি ১৫ মিনিটে মেটাসপ্লইট ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।’

মেটাসপ্লইট ব্যবহার করে এই ধরনের তিনটি নমুনা খুঁজে পেয়েছে চেক পয়েন্টের গবেষকরা। ‘coronavirus.apk’ এর মতো সহজ নাম ব্যবহার করে এই অ্যাপ ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। খুব সহজেই বিশাল সংখ্যক গ্রাহকের ফোনে এই অ্যাপ পৌঁছে যাচ্ছে। এই অ্যাপ ইন্সটল করার পরে কোন আইকন দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ডে নিজের কাজ করতে থাকবে এই অ্যাপ। ফলে ফোন থেকে এই অ্যাপ তাড়াতেও হিমশিম খেতে হচ্ছে।

সম্প্রতি অন্য এক রিপোর্টে চেক পয়েন্ট জানিয়েছিল, বিগত কয়েক সপ্তাহে করোনাভাইরাসের নাম ব্যবহার করে ৩০,১০৩ ডোমেন রেজিস্টার হয়েছে। এর মধ্যে ১৪১ টা ডোমেনে ম্যালিশস কাজকর্ম ধরা পড়েছে। ২,৭৭৭ টা ডোমেনে এখনও সন্দেহজনক কার্যকলাপের তদন্ত চলছে। অর্থাৎ ২০২০ জানের জানুয়ারি মাস থেকে করোনাভাইরাসের নাম করে ৫১,০০০ এর বেশি ডোমেন রেজিস্টার হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর