মহামারী করোনার প্রাদুভার্ব রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলার দর্শনা রেল বাজারে “বক্স সেপ বাজার ম্যানেজমেন্ট সিস্টেম” দশানা কেরুজ (বাজার) ফুটবল মাঠে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
একটি বক্স থেকে অন্য বক্সের দূরত্ব ১০ ফুট এবং এই লাইন থেকে অন্য লাইনের দূরত্ব ২০ ফুট। প্রতিটি বক্সে একটি দোকান বসবে। একটি দোকানে একজন ক্রেতা পণ্য ক্রয় শেষ হলে অন্যজন ক্রয় করবে।
চুন দিয়ে বক্সগুলো তৈরি করা হয়। এটি বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সার্বিক সহযোগিতায় এ কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। এ জন্য দামুড়হুদা উপজেলা প্রশাসন ও দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সকল সদস্যেদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি জনাব টিপু সুলতান ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মিকা প্রমূখ। এসময় বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দর্শনা রেল বাজার কেরুজ বাজার মাঠে বসবে।
কেএ/বার্তাবাজার