চট্টগ্রামে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ
করোনা আতঙ্কে গৃহবন্দী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে সাড়ে এগারোটায় পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের গরীব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক হোসেন টুটুল বার্তাবাজারকে বলেন, করোনায় সারা দেশের মত পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত গরীব অসহায় পরিবারও রয়েছে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাবে।
তাঁদের সুযোগ সুবিধা দেখা সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। আর এই নৈতিক ও মানবিক দায়িত্ববোধের দরুন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠুর নেতৃত্বে পটিয়া পৌরসভা ও ১৭ ইউনিয়নের ৪০০ দুঃস্থ ও গরীব পরিবারের
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, “চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠুর ব্যক্তিগত তহবিল হতে প্রাথমিক ভাবে পটিয়া উপজেলার ৪০০ নেতাকর্মী ও দুস্থ মানুষের মাঝে এ ত্রাণ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও পর্যায়ক্রমে দক্ষিণ জেলার সবকটি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।”
উল্লেখ্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু ব্যক্তি হিসেবে অত্যন্ত সহজ সরল ও মানবিক প্রকৃতির লোক। তিনি মানুষের বিপদে আপদে সবসময় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে থাকেন।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার (১৩ এপ্রিল)পটিয়া বেল্লাপাড়া ব্রিজ হইতে কমল মুন্সির হাট পর্যন্ত পটিয়ার অন্তর্ভুক্ত ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৪০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণী কার্যক্রমে সার্বিক সহায়তাকারী হিসেবে যাঁরা উপস্থিত ছিলেন। তারা হলেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনজুর আলম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, দক্ষিণ জেলা যুবদল যুগ্ম সম্পাদক হোসেন টুটুল, দক্ষিণ জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক সুজন মেম্বার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক নেতা সাখাওয়াত হোসেন, কাজী সোহেল, মোহাম্মদ সোহেল, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা শাহনেওয়াজ মন্টু, উপজেলা যুবদল নেতা আবদুর রাজ্জাক, আজাদ খান, সাজ্জাদ ও জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।
কেএ/বার্তাবাজার