ত্রাণের নামে ফটোসেশন করছে বিএনপি: তথ্যমন্ত্রী

করোনা দুর্যোগ মোকাবেলায় এক সাথে কাজ করার জন্য সরকারের আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি শুধু ঢাকা শহরে ফটোসেশন করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে দেওয়া ভিডিও বক্তব্যে বিএনপির উদ্দেশে তিনি এসব বলেন।

তিনি বলেন, তাদের সিনিয়র নেতারা কদিন ধরে নানা বক্তব্য দিচ্ছেন। কিন্তু তারা জনগণের পাশে কোথায়! শহরে-গ্রামে কোথাও তাদের নেতা-কর্মীরা জনগণের পাশে নেই৷ তারা শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত আর সেই ফটোসেশন করতে গিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কিছু নেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর