করোনায় মৃত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে তথ্য গোপন, নোয়াখালীতে হাসপাতাল লকডাউন

করোনায় মৃত ব্যাক্তিকে দুই দিন চিকিৎসা দেয়ার তথ্য গোপন করায় নোয়াখালীর প্রাইম হাসপাতালকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার জেলা সিভিল সার্জন ডা.মোমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি ইতালিফেরত এক প্রবাসীকে গত ৫ এপ্রিল থেকে দুইদিন চিকিৎসা দেয় প্রাইম হাসপাতাল। পরবর্তীতে ওই রোগীকে ঢাকার একটি হাসপাতালে রেফার্ড করলে সেখানে ওই প্রবাসীর মৃত্যু হয়। পরে ওই প্রবাসীর করোনা রিপোর্ট পজেটিভ হয়।

তবে ইতালিফেরত ওই প্রবাসীকে দুইদিন চিকিৎসা দিলেও সেই তথ্য গোপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালটি ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর