একে সারা বিশ্বে চলছে করোনা আতঙ্ক। তার মধ্যে, ভয়াবহ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের একাধিক রাজ্য। এতে প্রাণহানি হয়েছে অন্তত ছয়জনের। রবিবার লুসিয়ানা, টেক্সাস ও মিসিসিপি রাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
এতে মিসিসিপির জেফারসন ডেভিসে তিন, লরেন্সে দুই ও ওয়ালথাল কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির জরুরি বিভাগ। লুসিয়ানায় সবচে’ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনরো শহরটি।
আহত হয় কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু গাড়ি। এসময়টি টর্নেডোর জন্য ঝুঁকিপূর্ণ হলেও করোনা সংক্রমণ রোধে নিজ বাড়িতেই অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। লকডাউন ঘোষণার ফলে সেখানকার অধিকাংশ আশ্রয়কেন্দ্র বন্ধ রয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই স্কুলের মতো প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বার্তাবাজার/কে.জে.পি