ট্রাক আটকে ত্রাণ লুট, গ্রেফতার ৫

জামালপুরে পৌরসভার ত্রাণবাহী ট্রাক আটকে খাদ্য সামগ্রী লুটের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার(১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টায় জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রফিক (৫০), খোরশেদ আলম (২৫), জীবন (২৩), আমির আলী (৩৫) ও সলিমুদ্দিন (২৮)।

মামলার বিবরণে জানা গেছে, ত্রাণবাহী ট্রাক সিংহজানী খাদ্য গুদাম থেকে বের হয়ে বানিয়াবাজার যাওয়ার পথে সচ্ছ ও বাবুর নেতৃত্বে ট্রাক আটকে লুট করে নিয়ে আসে।

এ সময় ট্রাকে থাকা জামালপুর পৌরসভার কাউন্সিলর জামাল পাশাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে তেড়ে আসে বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর