এ মুহূর্তে দেশে কোনো খাদ্যসংকট নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, সরকারি গুদামে যেমন পর্যাপ্ত পরিমাণ খাবার মজুত রয়েছে, তেমনি রয়েছে গৃহস্থদের ঘরে ঘরে।
খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ ও বিতরণব্যবস্থা অটুট রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অনেক সদাশয় ব্যক্তি ও প্রতিষ্ঠানও দরিদ্র জনগণের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন।
তবে, এসব ত্রাণসামগ্রী ও সহায়তা বিচ্ছিন্নভাবে না বিলিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে শৃঙ্খলার সঙ্গে বিতরণ করা প্রয়োজন। তা না হলে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে। বিত্তবানদের এই সহায়তা প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
দেশে কোনো খাদ্যসংকট নেই – প্রধানমন্ত্রী
দেশে কোনো খাদ্যসংকট নেই, সরকারি গুদাম ও গৃহস্থদের ঘরে ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে – প্রধানমন্ত্রী
Gepostet von Barta Bazar am Montag, 13. April 2020
কেএ/বার্তাবাজার