চুয়াডাঙ্গায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার, “বোম্ব ডিসপোজাল ইউনিট” দ্বারা ধ্বংস

চুয়াডাঙ্গায় একটি পুরোনো হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা কম্পাউন্ড এর পিছনে মাটি খুড়তে যেয়ে পরিত্যক্ত অবস্থায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এটি উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি সেনাবাহিনীর “বোম্ব ডিসপোজাল ইউনিট” দ্বারা চুয়াডাঙ্গা সদর থানাধীন ছাগল ফার্ম এর পাশে ফাঁকা মাঠে বিস্ফোরণ পূর্বক ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর টিম।

এ বিষয়ে সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, সকালের দিকে থানা কম্পাউন্ড এর পিছনে মাটি খুড়তে যেয়ে পরিত্যক্ত অবস্তায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এটি উদ্ধার করা হয়। পরে তা সেনাবাহিনীর “বোম্ব ডিসপোজাল ইউনিট” দ্বারা ধ্বংশ করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর