চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটি খুড়ে উদ্ধারকৃত রকেট লাঞ্চারটি ধ্বংস করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম। ক্যাপ্টেন রায়হানের নেতৃত্বে যশোর ক্যান্টনমেন্টের একটি বিশেষজ্ঞ টিম সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গার আটকপাট নামক স্থানে লকেট লাঞ্চারটি ধ্বংস করেন।
সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবীর, পুলিশ পরিদর্শক তদন্ত গাজী শামীমুর রহমান, পুলিশ পুলিশ পরিদর্শক অপারেশন স্বপন কুমার দাস, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলী, কামরুলন ইসলামসহ পুলিশ ও সেনাাহনীর টিম।
উল্লেখ্য, ১২ এপ্রিল রাতে পুলিশ উপজেলার গড়গড়ি গ্রামের মন্টু মন্ডলের বাড়ির মাটি খুড়ে লকেট লাঞ্চারটি উদ্ধার করে।
কেএ/বার্তাবাজার