মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির পাশে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ মুক্তারপুর নৌ পুলিশ ফাড়িঁ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. কবির হোসেন খানঁ জানায়, স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ট্রলার যোগে মুক্তারপুর ফেরিঘাটে নিয়ে যাওয়ার পর বেলা ৫ টায় সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক অবস্থায় ‘ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
কেএ/বার্তাবাজার