সাভার ও ধামরাইয়ে করোনা ভাইরাসের এপর্যন্ত সকল নমুনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’

ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় করোনা ভাইরাস (COVID-19) এর এ পর্যন্ত সকল নমুনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। সোমবার (১৩ এপ্রিল) সাভার ও ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদ্বয়ের বরাত দিয়ে এই তথ্য জানা যায়।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, আজ (সোমবার) পর্যন্ত সাভার থেকে করোনা রোগী সন্দেহে ৩১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। সব রিপোর্টই ‘নেগেটিভ’ প্রমানিত হয়েছে।

ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। ছবি:বার্তাবাজার।

তিনি আরও জানান, গতকাল (রবিবার) সাভারের ছায়াবীথি এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহজনক এক শিশুর মৃত্যু হয়েছিলো। গতকালই ওই মৃত শিশুর সহ মোট ১২ জনের নমুনা সংগ্রহ করে আইপিএইচ এ পাঠিয়েছিলাম, তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, সোমবার (১৩ এপ্রিল) বিকালল ৪.৩০মিনিট পর্যন্ত ধামরাই উপজেলার করোনা ভাইরাস (COVID-19) এর এ পর্যন্ত নতুন ৩টি নমুনা পরীক্ষা সহ মোট ৪৫টির রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

ডাঃ নূর রিফফাত আরা। ছবি:বার্তাবাজার।

[তথ্যসূত্রঃ IPH (Institute of Public Health), Mohakhali, Dhaka]

এসময় ওই দুই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা ভাইরাসকে কেন্দ্র করে আতংকিত না হওয়ার জন্য সকলকে আহবান জানান এবং সরকারি নির্দেশনা মেনে চলে যার যার ঘরে থাকতে বলেন।

এছাড়াও, যে কোন ধরণের অসুস্থতা বোধ করলে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হট লাইন নম্বরে ফোন দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবার কথাও বলেন তারা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর