টাঙ্গাইলের দেলদুয়ারে সোমবার উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ৪ শ’ প্রান্তিক কৃষকদেরর মাঝে আউশ ধান বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ছিলেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম
টিটু। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোজলিন শহিদ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ,উপজেলা আ’লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্ধ।
কেএ/বার্তাবাজার