সরকারি চাল নিয়ে ইউপি সদস্যের চালবাজি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকার কর্তৃক হত-দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ আলম সেখ এর বিরুদ্ধে নয় ছয় করার অভিযোগ ওঠেছে।

সোমবার (১৩ এপ্রিল ২০) সকালে এর প্রতিবাদে কয়ড়া দড়িপাড়ায় বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও স্থানীয়রা। পরে সরেজমিনে গেলে কয়ড়া গ্রামের হত-দরিদ্র ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম, আলা-উদ্দিন, জহুরুল ইসলাম, কাশেম ও চাঁনসহ অনেকেই কান্না কন্ঠে অভিযোগ করে বলেন, ক’দিন আগে ১০/১৫ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেন মেম্বার আর ছবি তোলে তার ছেলে, পরে ত্রান গুলো বাড়িতে নিয়ে যাওয়ার সময় মেম্বার আর তার ছেলে মনি ডাক্তার ত্রাণ গুলো কেড়ে নেয়।

আর মেম্বার সবাইকে বলে দেয় ভোটার আইডি কার্ডের ফটোকপি এনে ত্রান গুলো নিয়ে যেতে হবে। পরে ভোটার আইডি কার্ডের ফটোকপি আনলে মেম্বার বলে ত্রান শেষ হয়ে গেছে। এদিকে সেই ছবি গুলো ফেসবুকে ছেড়ে দেয়।

পরে প্রতিবেশীরা জিজ্ঞাসা করে চাল কয় কেজি পাইলা? এদিকে আমরা তো চাল পাই নাই৷ তাঁরা আরও বলেন মেম্বার চাল দেয়ার নামে আমাদের সাথে এমন চালবাজি করলো কেন এর বিচার চাই।

স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত ইউপি সদস্য মো. শাহ আলম সেখ সরকারি চাল ছাড়াও বিভিন্ন অনিয়মের সাথে জরিত।
এ প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীমুর রহমান জানান, হত-দরিদ্রদের ত্রান না দিয়ে শুধু ছবি তোলা হয়েছে, এ বিষয়টি জানার পর অত্র ইউপি চেয়ারম্যানকে খতিয়ে দেখার জন্য বলেছি, তিনি আমায় এখনও কিছু জানায়নি। জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ইউপি সদস্যের বিরুদ্ধে।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর