চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ ১৬ হাজার ৩৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৭২ হাজার ৯২৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৪ হাজার ৮৫৫ জন।
আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬০ হাজার ৪৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ১১৫ জনের।
বার্তাবাজার/কে.জে.পি