যশোরের বেনাপোল খড়িডাঙ্গা মাঠ থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ লিটন(২৫) ও মোঃ মিকাইল হোসেন (২০) নামে দুই মাদক বহনকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।সোমবার(১৩ই এপ্রিল)বিকাল সাড়ে ৪ টার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ লিটন(২৫) ও একই থানাধীন খড়িডাঙ্গা গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ মিকাইল হোসেন (২০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন খান বার্তা বাজার কে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে(এসআই) মোস্তাফিজুর রহমান,(এএসআই)আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে খড়িডাঙ্গা মাঠে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক বহনকারীকে গ্রেফতার করেন।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত মাদক সহ আসামীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
কেএ/বার্তাবাজার