সৌদি আরবের রাষ্ট্রদূত হলেন জাবেদ পাটোয়ারী

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।আর একদিন পরেই পুলিশ বিভাগ থেতে অবসরে যাচ্ছেন তিনি। তিন বছরের জন্য তিনি এই নিয়োগ পেলেন।

সোমবার (১৩ এপ্রিল) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী মঙ্গলবার (১৪ এপ্রিল) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

সরকারি চাকরি আইন অনুযায়ী তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাঁদপুরের সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পর জাবেদ পাটোয়ারী সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন ১৯৮৬ সালে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা জীবনের ওপর লেখা বই ‘কারাগারের রোজনামচা’-এর বিভিন্ন ‘নথিপত্র’ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাবেদ পাটোয়ারী।

২০১৮ সালের ২৫ জানুয়ারি তিনি পুলিশ মহাপরিদর্শক নিয়োগ পান। ওই বছরের ৩ জুন সিনিয়র সচিব পদমর্যাদা পান তিনি।

বার্তাবাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর