করোনার ফলে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে ব্যতিক্রমী ফ্রী সবজি বাজার নিয়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও সাবেক সহ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতের উদ্যোগে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়, মজমপুর গেট ও হাসপাতাল মোড় এলাকায় করোনায় কর্মহীন মানুষের মাঝে প্রায় ৮০ মন সবজি বিনামূল্যে বিতরণ করা হয়।
ফ্রি সবজি বাজার নামে চালু করা এ কার্যক্রমে লাল শাক, লাউ, মিষ্টি কুমড়া ও বাঁধাকপি বিতরণ করা হয় বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত।
তিনি বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। করোনায় অসচ্ছল যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেককে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে সবজি সরবরাহ করেছি। এছাড়া স্পটগুলোতে সবজি রেখে দেয় হয়।
সাধারন মানুষ সামাজিক দূরত্ব মেনে এগুলো সংগ্রহ করেন। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের এই দূর্যোগে সামর্থ্যবান মানুষেরা যদি গরীব দুঃখীদের পাশে এগিয়ে আসেন তাহলে আর কোনো হাহাকার থাকবে না বলে তিনি মনে করেন।
ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন বলেন, লকডাউনের কারণে মানুষকে যাতে অভুক্ত থাকতে না হয় মূলত অসহায় মানুষদের সেবা দেয়ার জন্যই ইবি ছাত্রলীগের এ ফ্রী সবজি বিতরণ কার্যক্রম। জাতির এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবান মানুষদেরকে এগিয়ে আসার বিনীত অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষ বাঁচলেই বেঁচে থাকবে মানবতা।
কেএ/বার্তাবাজার